মোহামেডান স্পোর্টিংয়ের সাধারণ সভা ও নির্বাচনে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডান স্পোর্টিং লিমিটেডের সাধারণ সভা ও নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এখন প্রতিষ্ঠানটির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। মোহামেডান স্পোর্টিং লিমিটেডের আইনজীবী এম জহির এ কথা জানিয়েছেন। স্পোর্টিং লিমিটেডের পক্ষে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয়জন বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।জানা যায়, চলতি বছরের ৫ জুন মোহামেডান স্পোর্টিং লিমিটেডের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে লিমিটেডের পরিচালক লুত্ফুর রহমানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ মে হাইকোর্ট সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানের ওপর স্থগিতাদেশ দেন। ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে লিমিটেডের সভাপতি কুতুবউদ্দিন লিভ টু আপিল করেন। এর ওপর শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দেন। আদালতে লিমিটেডের সভাপতির পক্ষে এম জহির এবং পরিচালকের পক্ষে রফিক-উল হক মামলা পরিচালনা করেন।