মোহাম্মদ আলীসহ আইনজীবীদের জামিন আবেদনের শুনানি মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক দুই মামলায় মোহাম্মদ আলীসহ আইনজীবীদের করা জামিন আবেদনের শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) করা হয়েছে। আজ রোববার সকালে বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে এক দিনের জন্য শুনানি স্ট্যান্ডওভার করেন।আদালত থেকে বেরিয়ে আইনজীবীদের পক্ষের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, দুই মামলায় আইনজীবীদের শুনানি স্ট্যান্ডওভার করা হয়েছে। কাল আদেশ হবে বলে তিনি জানান। এদিকে গত ৪ আগস্ট বৃহস্পতিবার বিকেল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে অবস্থান করা মোহাম্মদ আলী শুনানিকালে আদালতে ছিলেন। হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর, সরকারি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ২ আগস্ট রাতে বিএনপির সাংসদ ও আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ ১৪ আইনজীবীর বিরুদ্ধে শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা আবদুল জলিল। ওই মামলার তদন্তে গেলে গত ৪ আগস্ট একদল আইনজীবী শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জলিলকে মারধর করে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই রাতেই মোহাম্মদ আলীসহ নয় আইনজীবীকে আসামি করে মামলা করা হয়। এ ছাড়া হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২ আগস্ট শাহবাগ থানায় করা অন্য মামলায়ও তিনি আসামি।