মোহাম্মদ আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক অপেক্ষার পর মুম্বাই ইন্ডিয়ানসের শেষ ম্যাচে খেলার সুযোগ পেলেন মোহাম্মদ আশরাফুল। দ্রুত দুটি উইকেট পড়ে যাওয়ায় তৃতীয় ওভারেই নামলেন ব্যাট করতে। ওই ওভারে ডার্ক ন্যানেসের তিন বলে কোনো রান নিতে পারলেন না। অভিস্কার সালভির চতুর্থ ওভারে দুই রান নিতে পারলেও ন্যানেসের পরের ওভারে আবারও নড়বড়ে ব্যাটিং। ১০ বলে ২ রানের অস্বস্তিকর একটি ইনিংস খেলে ন্যানেসের বলেই উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন আশরাফুল।