মোহাম্মদ উল্লাহ হত্যাকাণ্ড: গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামপুর ও কদমতলী থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গতকাল শুক্রবার মধ্যরাতে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন প্রিন্স ও আরেফিন।র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রিন্স ও আরেফিনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজন হত্যাকাণ্ডে তাঁদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান।প্রসঙ্গত, মোহাম্মদ উল্লাহ (৬৫) ও তাঁর গাড়িচালক হারুনুর রশিদ (৪৫) গত বুধবার কদমতলী থানার কাকলী ক্লাবের কাছে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।