মোহাম্মদপুর থানার সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর থানার সামনের রাস্তায় আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে দুই থেকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এক প্রত্যক্ষদর্শী প্রথম আলো ডটকমকে জানান, মোহাম্মদপুর থানার বিপরীতে ফিজিক্যাল কলেজের সামনের একটি মাইক্রোবাস থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সাতমসজিদ রোড দিয়ে জিগাতলার দিকে চলে যায়।এ ব্যাপারে পুলিশের তেঁজগাও বিভাগের উপকমিশনার চৌধুরি মনজুরুল কবির প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনাটি ঠিক, তবে মোহাম্মদপুর থানার সামনে নয়। সাতমসজিদ রোড দিয়ে একটি মাইক্রোবাসটি যাওয়ার সময় পটকা জাতীয় বোমার বিস্ফোরণ ঘটায়।