মোহাম্মদপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতাদের জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রলীগের তিন নেতা। তাঁরা হলেন থানা ছাত্রলীগের সভাপতি মেজবাহউদ্দীন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহীদুল আলম।আরিফুর রহমান আজ মঙ্গলবার আদাবর ও মেজবাহউদ্দীন মোহাম্মদপুর থানায় জিডি করেন। সোমবার শেরেবাংলা নগর থানায় জিডি করেন শহীদুল আলম। সংশ্লিষ্ট থানা পুলিশ জিডি করার বিষয়টি নিশ্চিত করেছে।মেজবাহউদ্দীন জিডিতে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা হাবিব ও তাঁর সহযোগীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের হত্যার হুমকি দিচ্ছেন। আরিফের অভিযোগ, হাবিব তাঁকে ফোন করে তালিকাভুক্ত সন্ত্রাসী নবীর সঙ্গে আপস করার জন্য চাপ দেন। তিনি আরও অভিযোগ করেন, ১৩ এপ্রিল ছাত্রলীগের নেতা অহিদুজ্জামান হত্যার পর থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা মোবাইল ফোনে ছাত্রলীগের নেতা-কর্মীদের হত্যার হুমকি দিয়ে আসছে। শহীদুল অভিযোগ করেন, হাবিব তাঁকে ফোন করে হত্যার হুমকি দিয়েছেন।এসব জিডির ব্যাপারে হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনা আমি আপনার কাছেই শুনলাম। আমি খুবই হতাশ। ওরা আমাদেরই ছোট ভাই। ওদের তো এমন করার কথা নয়।’ তিনি দাবি করেন, তাঁর সঙ্গে সন্ত্রাসী নবীর কোনো সখ্য নেই।