মোহাম্মদপুরে জাল নোট তৈরির কারখানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর থানার কাদেরবাদ হাউজিং এলাকায় আজ শুক্রবার দুপুরে জাল নোট তৈরির একটি কারখানার সনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় জালনোট তৈরির কাগজ ও মেশিনসহ দুইজনকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারি কমিশনার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা একটার দিকে কাদেরাবাদ হাউজিংয়ে এক নম্বর সড়কের এক নম্বর বাসার পঞ্চম তলায় অভিযান চালিয়ে কারখানাটি সনাক্ত করা হয়। এ সময় জালনোট তৈরির কাগজ ও যন্ত্রাংশসহ থেকে দুইজনকে আটক করা হয়।