মোহাম্মদপুরে ট্রাকের চাপায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে আজ বুধবার সকালে ট্রাকের চাপায় তরকারি বিক্রেতা নিহত হয়েছেন। তাঁর নাম কাজল ব্যাপারি (৪৫)। মোহাম্মদপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) শফিউদ্দিন জানান, সকাল সাড়ে ছয়টায় বসিলা রোড পার হওয়ার সময় একটি ট্রাক কাজলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর চালক ট্রাকটি সেখানে রেখেই পালিয়ে যান। পুলিশ ওই ট্রাকটি থানায় নিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।