মোহাম্মদপুরে তিন যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের পশ্চিম পাশে তুরাগ নদীর পাড় থেকে তিন যুবকের নগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ তিনটির হাত-পা বাধা ছিল। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় লাশগুলো উদ্ধার করা হয়।মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, নদীর পাড় থেকে কুকুর বালু খুঁড়ে এক যুবকের অর্ধেক লাশ বের করে। স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বালু খুঁড়ে ওই তিন যুবকের লাশ উদ্ধার করে। সন্ধ্যা সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ওই স্থানে আরও লাশ আছে কি না, তা বালু খুঁড়ে দেখছিল।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান বলেন, ধারণা করা হচ্ছে, অন্য জায়গায় খুন করে লাশগুলো গুম করার জন্য এখানে বালুচাপা দেওয়া হয়েছে।