মোহাম্মদপুরে বাসের চাপায় এক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর থানার বছিলা সেতুর নিকট সড়ক দুর্ঘটনায় এক শিশু মারা গেছে।পুলিশ জানায়, শিশুটির নাম আরিফ (৭)। সে সেতুসংলগ্ন বস্তিতে তার নানির সঙ্গে বসবাস করত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বছিলা সেতুসংলগ্ন রাস্তায় খেলাধুলা করার সময় একটি যাত্রিবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তার বাবা ইউনুস আলী আগেই মারা গেছেন।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জানান, আরিফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।