মোহাম্মদপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরে বসিলায় মেহেদী হাসান (২৫) নামের এক যুবক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।হাসপাতাল সূত্র জানায়, নিহত মেহেদী বসিলা রোডের ২৫৫ এসএস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সহকারী ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে ওয়ার্কশপে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে বেলা একটার দিকে তিনি মারা যান।