মোহাম্মদপুরে রিজার্ভ ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে আজ মঙ্গলবার বিকেলে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় বৈদ্যুতিত্ তার পেঁচানো ও ওই তারে ইট বাধা ছিল। ধারণা করা হচ্ছে, ৩/৪ দিন আগে তাকে কে বা কারা হত্যা করে রিজার্ভ ট্যাঙ্কে ফেলে রেখে চলে গেছে।মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আজ বিকেল পাঁচটার দিকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের ডি-১ নম্বর প্লটের নির্মাণাধীন ওই ভবনের নিচে অবস্থিত পানির রিজার্ভ ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম সেনা মিয়া (২৫) বলে জানা গেছে। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁর বাম পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।