মোহালি ‘যুদ্ধে’ ভারতের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারকে শততম সেঞ্চুরি থেকে বঞ্চিত করার ঘোষণা দিয়ে রেখেছিলেন শহীদ আফ্রিদি। সাঈদ আজমলের বলে ক্যাচ নিয়ে সেই ঘোষণাটা বাস্তবে রূপ দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। কিন্তু মোহালিতে অনুষ্ঠিত ‘যুদ্ধে’ পাকিস্তানের হার ঠেকাতে পারেননি আফ্রিদি।খাতা-কলমে নিছক সেমিফাইনাল। কিন্তু ক্রিকেটের ব্যপ্তি ছাড়িয়ে মোহালি যেন রূপ নিয়েছিল যুদ্ধক্ষেত্রে। দুই দেশের সেনারা মাঠের লড়াইয়ে। তাঁদেরকে উজ্জ্বীবিত করতে উপস্থিত নিজ নিজ দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত! কোটি কোটি চোখের অপলক দৃষ্টি তো আছেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াইটা যুদ্ধ না বলে উপায় আছে! এই যুদ্ধে চিরশত্রুদের ২৯ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ভারত। আগামী ২ এপ্রিল মুম্বাইয়ে শিরোপার লড়াইয়ে মহেন্দ্র সিং ধোনিদের প্রতিপক্ষ আগের দিন ফাইনাল নিশ্চিত করা শ্রীলঙ্কা।যুদ্ধংদেহী মনোভাব নিয়েই শুরুটা করেছিলেন বীরেন্দর শেবাগ। ঝোড়ো গতিতে ৩৮ রান তুলে সাজঘরে ফেরেন বীরু। শচীন টেন্ডুলকার সম্ভবনা জাগিয়েছিলেন ক্যারিয়ারের শততম সেঞ্চুরির। কিন্তু শচীনের অপেক্ষা বাড়িয়েছেন সাঈদ আজমল। এই লিটল মাস্টারের ৮৫ আর সুরেশ রায়নার হার না মানা ৩৬ রানে ওয়াহাব ‘ঝড়ের’ মধ্যেও ৯ উইকেটে ২৬০ রান তুলে ভারত।২৬১ রানের লক্ষ্যে শুরুটা ভালোই হয়েছিল পাকিস্তানের। কামরান আকমল ও মোহাম্মদ হাফিজের উদ্বোধনী জুটিতে আসে ৪৪ রান। দলীয় ৭০ রানে দ্বিতীয় উইকেট পড়লেও আরেকটি উইকেটের দেখা পেতে ভারতীয় বোলারদের অপেক্ষা করতে হয় ১০৩ রান পর্যন্ত। কিন্তু স্নায়ুক্ষয়ী লড়াইয়ে মিসবাহ-উল-হক বাদে নিজেদের সামলাতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। পাকিস্তানের উইকেটগুলো যেন ভাগাভাগি করে নিয়েছেন জহির খান, আশিস নেহরা, মুনাফ প্যাটেল, হরভজন সিং ও যুবরাজ। এই পাঁচ বোলার প্রত্যেকে শিকার করেন দুটি করে উইকেট।সংক্ষিপ্ত স্কোরভারত ২৬০/৯ (৫০ ওভার)শচীন ৮৫, শেবাগ ৩৮ওয়াহাব রিয়াজ ৪৬/৫পাকিস্তান ২৩১/১০ (৪৯.৫ ওভার)মিসবাহ ৫৬, হাফিজ ৪৩