মোড় ঘোরাল যে ছয় মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষণে ক্ষণে রং পাল্টিয়েছে ম্যাচটি। একবার মনে হচ্ছিল ভারত জিতবে, পর মুহূর্তেই ইংল্যান্ড। ভারত ও ইংল্যান্ডের মহাকাব্যিক ম্যাচটা কেন মনে থাকবে? পড়ুন নিচের ঘটনাপ্রবাহপ্রথম ওভারক্রিকেট ইতিহাসের অন্যতম ঘটনাবহুল প্রথম ওভার। জিমি অ্যান্ডারসনের করা ওই ওভারে অন্তত তিনবার আউট হতে পারতেন বীরেন্দর শেবাগ। ভাগ্যক্রমে বল এড়িয়ে গেছে ফিল্ডারদের হাত।টেন্ডুলকারের ইনিংসটেন্ডুলকারের ব্যাট থেকে এল আরেকটি মহাকাব্যিক ইনিংস। পাঁচ ছক্কার এই ইনিংসে দেখা দিয়েছেন আসল শচীন টেন্ডুলকার। পঞ্চম ওভারে তাঁর ফ্লিক মিড উইকেট ফিল্ডারের কিছুটা সামনে পড়ে। ওই একবারই মনে হয়েছিল আউট হতে পারতেন।ব্যাটিং পাওয়ার প্লেদুই দলই ব্যাটিং পাওয়ার প্লের সময় খেই হারিয়ে ফেলেছিল। ভারতীয় ইনিংসে মাইক ইয়ার্ডি ভালো করেছেন। ওই পাঁচ ওভারে মাত্র ৩২ রান করেছিল ভারত। ইংল্যান্ড ওই পাঁচ ওভারে ৪ উইকেট হারিয়ে করেছে মাত্র ২৫ রান। আউট হয়েছেন স্ট্রাউস ও বেলসহ চার ব্যাটসম্যান।স্ট্রাউসের ব্যাটিংপ্রথম ইংলিশ অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করার পথে স্ট্রাউস খেলেছেন দেখার মতো এক ইনিংস। তবে ভাগ্যের ছোঁয়াও সঙ্গী ছিল তাঁর। তৃতীয় ওভারে স্ট্রাউসের ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠল, কিন্তু আবেদন করেননি ধোনি। ষষ্ঠ ওভারে ক্যাচ ছেড়েছেন হরভজন ও পনেরতম ওভারে দৃশ্যত এলবিডব্লুর জোরালো আবেদন, কিন্তু রিভিউ চায়নি ভারত।ডিআরএসহক আই দেখাল, ইয়ান বেলের মিডল স্টাম্প ভেঙে দিচ্ছে বল। কিন্তু তাঁকে আউট দেননি আম্পায়ার। এ সময় ১৭ রানে ব্যাট করা বেল পরে আরও ৫২ রান করেছেন।আসল ব্যর্থতাশেষ বিচারে দেখা যাচ্ছে, অ্যান্ডারসনের করা শেষ ওভারের ওয়াইড বলে হওয়া চারটিই ইংল্যান্ডের দুঃখের কারণ। অন্যদিকে ভারতের ইনিংসের শেষ বলে আত্মঘাতী দ্বিতীয় রান নিতে গিয়ে আউট জহির খান। তবে মুনাফ প্যাটেলের কারণে প্রথম রানটি পায়নি ভারত। ভুল করে প্রথম রানটিই ঠিকমতো নিতে পারেননি মুনাফ। ওই রানটিই কি তবে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে?