মোয়াজ্জেম হোসেনকে সভাপতি ও সাইফুল আলমকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের নতুন কমিটির নামও ঘোষণা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের অনুমোদনক্রমে আজ সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কেন্দ্রীয় কমিটির অপর তিন সদস্য হলেন সিনিয়র সহসভাপতি আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মোরতাজুল করিম ও সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক। ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছে মামুন হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন এস এম জাহাঙ্গীর। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হামিদুর রহমান এবং সাধারণ সম্পাদক রফিকুল আলম। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির অবশিষ্ট পদ পূরণ করে খুব শিগগিরই তা ঘোষণা করা হবে।