মৌ গুছিয়ে কাজ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ এটিএন বাংলায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ছন্নছাড়া। নাটকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। তিনি এ নাটকে অভিনয়ও করেছেন। আজ কথা হলো তাঁর সঙ্গে।ছন্নছাড়া নাটকে নতুন চমক হিসেবে কী নিয়ে আসবেন?নাটকে দেখানো হয়েছে হুমায়ুন ফরীদি অনেক বড় ব্যবসায়ী। কিন্তু জানা যাবে, ফরীদি অন্যকে ঠকিয়ে বড় ব্যবসায়ী হয়েছেন। যাঁকে ঠকিয়েছেন, তাঁর মেয়ে হিসেবে মৌ নাটকে আসছে। বিদেশ থেকে সে আসবে এর প্রতিশোধ নিতে। এই নিয়ে নানা নাটকীয়তা থাকবে নাটকে।কত পর্বে শেষ করবেন নাটকটি?ইচ্ছা আছে, ৫০ পর্ব পর্যন্ত নাটকটি প্রচার করব। এরপরই হাতের রেখা নাটকের প্রচার শুরু হবে। এটিও আমি নির্মাণ করছি।এখন কী নিয়ে ব্যস্ত?ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছি। এক ঈদের কাজের ঝামেলা শেষ হতে না হতেই ঈদুল আজহার নাটকের কাজ শুরু করব। এভাবেই ব্যস্ত সময় পার করছি।ঈদ কোথায় করলেন?গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই ছিলাম। আত্মীয়স্বজন সবাই মিলে একসঙ্গে কাজ করেছি। এর আনন্দই অন্যরকম। তার ওপর আবার সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স রোগ নিয়ে ভীতি ছিল। কিন্তু আমি গিয়ে দেখলাম, বাড়ির মানুষ পরীক্ষা করে রোগমুক্ত গরু কিনে জবাই করেছে। আমার মনে হয়, সচেতন হয়ে গরুর মাংস খেলে খারাপ কিছুই হবে না।ঈদে তো আপনার স্ত্রী মৌয়ের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন। মৌ কেমন করেছেন কাজ?আমার কাছে ভালো লেগেছে। একটা বিষয় খেয়াল করলাম, মৌ গুছিয়ে কাজ করে। কাজ করার আগে প্রস্তুতি ভালোভাবে নেয়।১০-এর মধ্যে মৌকে পরিচালক হিসেবে কত নম্বর দেবেন?এটা আমার পক্ষে বলা মুশকিল। তার পরও যদি বলতে বলেন, তবে বলব, পরিচালক হিসেবে মৌ ১০-এর মধ্যে ৭ নম্বর পেয়েছে।আপনার গিরগিটি চলচ্চিত্রের খবর কী?সৈয়দ মনজুরুল ইসলাম গল্প লিখছেন। আশা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম দিকেই ছবিটির কাজ শুরু করতে পারব।