মৌখিক পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) প্রশ্ন: আমি স্নাতকোত্তর শেষ করেছি। চাকরির জন্য সরকারি-আধা সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা দিচ্ছি। প্রায় সব জায়গাতেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় গিয়েই আর পারছি না। আমার জন্য তদবির করার মতোও কেউ নেই। আমাকে নিজের যোগ্যতা দিয়েই চাকরি পেতে হবে এবং আমিও সেটা চাই। কিন্তু হচ্ছে না। সে জন্য আমাকে পরামর্শ দিয়ে উপকৃত করবেন।মো. তাইফুল ইসলামবরিশাল।পরামর্শ: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মৌখিক পরীক্ষায় ভালো করার জন্য সব উত্তরের সঠিক জবাব দেওয়াই যথেষ্ট নয়। কথা বলার ভঙ্গি, পোশাক-আশাক পরিপাটি হওয়াটাও জরুরি। এমনও হতে পারে যে আপনার এই দিকগুলোতেও দুর্বলতা রয়েছে। মৌখিক পরীক্ষায় নিয়োগকর্তা অনেক প্রশ্ন করে আপনাকে ঘাবড়ে দিয়ে আপনার মনস্তাত্ত্বিক পরীক্ষা নিতে পারেন। এতে কখনো ঘাবড়াবেন না। এটিকে যদি একটি খেলার মতো চিন্তা করেন, তাহলে বলটি আপনার হাতেই রাখতে হবে। প্রশ্ন করার পর আপনি যে যে বিষয়গুলো ভালো জানেন বা আপনার দখল আছে, এমন ক্ষেত্রগুলো থেকে উত্তর দেবেন। প্রশ্নকর্তাকে আস্তে আস্তে আপনার গণ্ডির ভেতর আনতে হবে। যদি একবার তা করতে পারেন তাহলে কোনো প্রশ্নে আর আপনি আটকাবেন না।সাক্ষাৎকার বোর্ডে নিজেকে অসহায়ভাবে উপস্থাপন করবেন না। ভয় পেলেও তা যেন প্রকাশ না পায় সেদিকে খেয়াল রাখবেন। তাহলে প্রশ্নকর্তারা আপনাকে পেয়ে বসবে। উত্তেজিত হওয়া যাবে না। অতিরিক্ত কথা বলবেন না, ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকু উত্তর না জানলে সরাসরি না বলুন। আগের মৌখিক পরীক্ষাগুলোর ভুল থেকে অভিজ্ঞতা নিয়ে তা সংশোধন করতে হবে। জেনে খুশি হবেন, এখন খুব একটা তদবিরে কাজ হয় না। অধিকাংশ প্রতিষ্ঠানই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নিয়োগ দিয়ে থাকে। মো. শাহাদাত হোসেনব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগইউনাইটেড গ্রুপ।