মৌচাকে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মৌচাকে আজ সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ ইউসুফ (৩৫)। তিনি রাজারবাগ পুলিশ লাইনে প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন।রমনা থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, মৌচাকের বালুর মাঠের পাশে মসজিদের সামনের রাস্তায় ভোর সাড়ে পাঁচটার দিকে দায়িত্ব পালন করছিলেন ইউসুফ। মৌচাকগামী কোনো যান তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।এসআই আলতাফ জানান, নিহত ইউসুফের গ্রামের বাড়ি ভোলায়। তাঁর বাবার নাম আবদুল কাদের। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। তবে ঘাতক যানটিকে শনাক্ত বা আটক করা যায়নি। চালককেও আটক করা যায়নি।