মৌচাকের পেছনে আনারকলি মার্কেটে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মৌচাক মার্কেটের পেছনে আনারকলি মার্কেটের নিচতলার একটি দোকানে আজ সোমবার রাতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে নয়টার দিকে মার্কেটের নিচতলার একটি কাপড়ের দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচ-ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি।অগ্নিকাণ্ডের পর মগবাজার-মালিবাগ-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।