মৌরিতানিয়ার ‘আল-কায়েদা জঙ্গিদের’ ওপর ফ্রান্সের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্স এটা নিশ্চিত করেছে যে, সে মৌরিতানিয়ার সেনাদের সঙ্গে একযোগে সন্দেহভাজন ‘আল-কায়েদা জঙ্গিদের’ বিরুদ্ধে এক ঝটিকা অভিযানে অংশ নেয়। আজ শনিবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।ফ্রান্স বলেছে, সে ওই অভিযানে ‘কারিগরি এবং রসদ সরবরাহগত’ সহায়তা দেয়। ওই হামলায় কয়েকজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয় বলে জানা গেছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত এপ্রিলে ওই অঞ্চল থেকে অপহূত একজন ফরাসি জিম্মির বিষয়ে আলাপ-আলোচনা করতে সম্মত না হওয়ায় সন্দেহভাজন জঙ্গিদের ওই দলটির ওপর ঝটিকা আক্রমণ চালানো হয়। মন্ত্রণালয়টি আরও জানায়, অভিযানটির আরেকটি উদ্দেশ্য ছিল মৌরিতানিয়ার ওপর একটি হামলা ঠেকানো।অন্যদিকে স্প্যানিশ কিছু প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, মাইকেল জার্মানিউ নামের ওই জিম্মিকে মুক্ত করার জন্য চালানো একটি ঝটিকা অভিযান ব্যর্থ হয়েছে। এর আগে আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) মাইকেল জার্মানিউকে হত্যা করার হুমকি দেয়।কোন স্থানে এ অভিযান চালানো হয় তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তবে মালির কর্মকর্তাদের বার্তা সংস্থা রয়টার্স উদ্ধৃত করে জানায়, এর উত্তরাঞ্চলে সেনাবাহিনীর বিমান আসা-যাওয়া করেছে এবং গোলাগুলি চালানো হয়।পশ্চিমা দেশগুলো একিউআইএমকে দমন করতে পশ্চিম ও উত্তর আফ্রিকার নিরাপত্তা বাহিনীগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু তারা সাধারণত কোনো অভিযানে যুক্ত থাকার কথা স্বীকার করে না। মাইকেল জার্মানিউকে উত্তর নাইজারের এক দুর্গম এলাকা থেকে তাঁর গাড়ির আলজেরিয়ান চালকসহ অপহরণ করা হয়। পরে গাড়িচালককে মুক্তি দেওয়া হলেও জার্মানিউ এখনো জিম্মি রয়ে গেছেন।একিউআইএম আলজেরিয়ার এমন একটি জঙ্গি সংগঠন থেকে উদ্ভূত হয়েছে, যেটি নব্বইয়ের দশকে সরকারের বিপক্ষে লড়াইয়ে লিপ্ত ছিল।—বিবিসি অনলাইন