মৌলভীবাজার ও মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার ও চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ শনিবার ছয়জন নিহত হয়েছেন।মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে উপজেলার বর্ণী ইউনিয়নের মুদতপুর গ্রামের চুনু মিয়া (৩৫), কুলাউড়া উপজেলার ভালাইমা খাসিয়া পানপুঞ্জির এলজন খাসিয়া (৩০) ও পৌর শহরের মহুবন্দ গ্রামের অটোরিকশার চালক জুনেদ আহমদ (১৮) নিহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বড়লেখা-কুলাউড়া সড়কে নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সামনে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এ দুর্ঘটনা ঘটে।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।মিরসরাই: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে আজ দুপুরে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক লিটন (৩৫), নাছিমা আক্তার (৩০) ও রায়হান উদ্দিন (২) নিহত হন। তাঁদের বাড়ি সীতাকুণ্ড উপজেলায়।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান জানান, নোয়াখালীগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি পুকুরে পড়ে যায়। এতে অটোরিকশার চালক, একজন নারী ও একটি শিশু নিহত হন।