মৌলভীবাজারে চা বাগানের পাহারাদারের হাত কেটে দিয়েছে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউরা চা বাগানের অঙ্গদ নুনিয়া (৫৫) নামের এক পাহারাদারের হাত কেটে দিয়েছে এলাকাবাসী।আজ শুক্রবার সকালে মাথিউরা চা বাগানের ২৯ নম্বর ছনখলা সেকশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় অঙ্গদ নুনিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চা-শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে মাথিউরা চা বাগানের ২৯ নম্বর ছনখলা সেকশন এলাকায় বস্তির লোকজন গরু চরাতে গেলে বাগানের পাহারাদার অঙ্গদ নুনিয়া বাধা দেয়। গরু চরাতে বাধা দেওয়ার একপর্যায়ে বস্তির লোকজন ধারালো দা দিয়ে তাঁকে কোপাতে থাকে। এ ঘটনায় অঙ্গদ নুনিয়ার বাঁ-হাতটি কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর পর বাগানের চা-শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।