মৌলভীবাজারে ছাত্রশিবিরের ১৩ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ মৌলভীবাজারের বড়লেখায় আজ শুক্রবার ছাত্রশিবিরের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর প্রথম আলোকে বলেন, সেখানকার তেলিগুল এলাকায় জামায়াত নেতা আবদুস শহীদের বাসায় ৩০-৪০ জন শিবিরের নেতা-কর্মী জড়ো হয়। জড়ো হওয়ার কোনো কারণ বলতে না পারায় ১৩ জনকে থানায় নিয়ে আসা হয়েছে।বড়লেখা থানার পুলিশ সূত্রে আরও জানা গেছে, পুলিশ সেখানে গেলে বাড়ির মালিক তাদের একটি ঘরে লুকিয়ে রাখেন। পুলিশ ১৩ জনকে থানায় নিয়ে আসে। বাকিরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে তারা বড়লেখা উপজেলা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।আটক নেতা-কর্মীরা হলেন—জুবের আহমদ (১৮), হাসান আহমদ (২০), তারিকুল ইসলাম (২০), কামরুল ইসলাম (২০), তারেক আহমদ (১৮), জয়নাল আবেদীন (২০), সিজান উদ্দিন (২১), রুবেল আহমদ (২০), তারেক আহমদ (২২), সুমন (২৫), সাহেদুল ইসলাম (১৯), কেফায়েত উল্লাহ (১৮) ও আবু হাসান (২১)।