মৌলভীবাজারে ভেড়া পালনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার ভেড়া পালনকারীদের নগদ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। জেলার আটজন ভেড়া পালনকারী এ পুরস্কার পেয়েছেন।এ উপলক্ষে সম্প্রতি জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলনকক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল আউয়াল ভূঞা এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মো. শাহজাদা, জেলা মৎস্য কর্মকর্তা কফিল উদ্দিন কাইয়া প্রমুখ।