মৌলভীবাজারে ষাঁড়ের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে এক জমজমাট ষাঁড়ের লড়াই হয়ে গেল। প্রতিটি ষাঁড়েরই ছিল বাহারি নাম। গ্রামীণ বিনোদন ঐতিহ্যের অংশ এ ষাঁড়ের লড়াই দেখতে ভিড় করে হাজারো মানুষ। মৌলভীবাজার শহরতলির পূর্ব হিলালপুর ও বরকাপনের মধ্যবর্তী মাঠে ১৬ ডিসেম্বর এ লড়াইয়ের আয়োজন করেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মো. মাসুদ আহমদ।আয়োজকদের সূত্রে জানা গেছে, বিভিন্ন স্থান থেকে আসা ১৭ জোড়া ষাঁড় লড়াইয়ে অংশ নেয়। দর্শক উপচানো ষাঁড়ের লড়াইয়ে প্রথম হয়েছে মো. মাসুদের ষাঁড় র্যাব। প্রথম পুরস্কার ছিল একটি মোটরসাইকেল। ষাঁড় মালিকের হাতে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী। এ ছাড়া লড়াইয়ে অংশগ্রহণকারী প্রতিটি ষাঁড়ের মালিককেই পুরস্কৃত করা হয়।