মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন টেম্পোর চালক রহমান মিয়া (১৮) ও টেম্পোর মালিক আনর মিয়া (৩৬)। নিহত দুজনের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের আব্দুল্ল¬াহপুর গ্রামে।জানা গেছে, আজ দুপুরে সদর উপজেলার দুর্লভপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টেম্পোর চালক ও মালিক নিহত হন।মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।