মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে আজ শনিবার সড়ক দুর্ঘটনায় নারী, শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চারজন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার আশ্রাকাফন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার থেকে কুলাউড়াগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী তিন শিশু ও দুই নারীসহ পাঁচজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।গুরুতর আহত চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন: রাজনগর উপজেলার অন্তেহরী গ্রামের প্রণতি, উনই, অনিমা, সজীব, বৃষ্টি, আশা ও দৃষ্টি।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনাস্থলেই আমরা পাঁচজনের লাশ পেয়েছি। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।’