মৌলভীবাজারের জেলা প্রশাসককে সমন জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করায় মৌলভীবাজারের জেলা প্রশাসককে ২৬ এপ্রিল সশরীরে হাইকোর্টে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম নেওয়া হবে না, তা জানাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে, এমন অভিযোগ এনে কমলগঞ্জ পৌরসভার মেয়র হাসিন আফরোজ চৌধুরী এ আবেদনটি করেন। জানা যায়, মেয়রের পদ থেকে অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে হাসিন আফরোজ ২০০৯ সালের ২ নভেম্বর এই রিট আবেদনটি করেন। আদালত এ বছরের ১৮ ফেব্রুয়ারি মেয়র হাসিন আফরোজকে সব দায়িত্ব ফিরিয়ে দিতে জেলা প্রশাসকের প্রতি নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় হাসিন আফরোজ আদালত অবমাননার মামলাটি দায়ের করেন।