মৌলভীবাজারের জেলা প্রশাসকের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার মামলায় আদালতে হাজির না হওয়ায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার প্রথম আলোকে জানান, তবে কাল সোমবার সকালে তিনি আদালতে হাজির হলে এ পরোয়ানা প্রত্যাহার করার কথা জানিয়েছেন আদালত। পুলিশের সিলেট অঞ্চলের উপমহাপরির্দশককে ২৫ আগস্টের মধ্যে পরোয়ানা কার্যকরের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।জানা যায়, মৌলভীবাজারের জলমহালের খাজনা নেওয়ার নির্দেশনা চেয়ে গত এপ্রিলে রিট করেন জনৈক জিলু মিয়া। এরই পরিপ্রেক্ষিতে ২১ এপ্রিল আদালত খাজনা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। তবে এ নির্দেশনা বাস্তবায়ন না করায় ১১ আগস্ট হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন। এতে আদালত রুল জারি করেন। পাশাপাশি তাঁকে ২২ আগস্ট হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন। এ নির্দেশ অনুসারে আজ তিনি (মো. মোস্তাফিজুর রহমান) হাজির হননি।