মৌলভীবাজারের রাজনগরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই স্থানে দুই পক্ষ অনুষ্ঠানের আয়োজন করায় মৌলভীবাজারের রাজনগর উপজেলা সদরের রাজনগর আইডিয়াল হাইস্কুল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ সোমবার ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ থাকবে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রাজনগর আইডিয়াল হাইস্কুল মাঠে স্কুলের প্রধান পৃষ্ঠপোষক ও শিল্পপতি রাগীব আলীকে আজ সংবর্ধনা দেওয়ার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। একই এলাকায় একই দিনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠানের ঘোষণা দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এমন পরিস্থিতিতে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিতোষ হাজরা গতকাল রোববার সন্ধ্যার পর রাজনগর বাজার, রাজনগর আইডিয়াল হাইস্কুল মাঠ ও তার আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেন।রাজনগরের ইউএনও পরিতোষ হাজরা ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।