মৌলভীবাজারের সেরা দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে সিলেট শিক্ষা বোর্ডে প্রতিষ্ঠানটি পঞ্চম স্থান অর্জন করে মৌলভীবাজার জেলায় শীর্ষস্থান ধরে রেখেছে। এসএসসির ফলাফলেও এই প্রতিষ্ঠানটি জেলায় শীর্ষস্থান অর্জন করেছিল। শ্রীমঙ্গলে তিনটি কলেজের ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৪ জন জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে দুজন। ওই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়ে ১০৬ জনের সবাই পাস করেছেন।শ্রীমঙ্গল সরকারি কলেজ সিলেট শিক্ষা বোর্ডে ২০টি সেরা কলেজের মধ্যে ১৫তম স্থান অর্জন করেছে। ওই কলেজে ১৩ জন জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে বিজ্ঞান বিভাগে সাতজন, ব্যবসায় শিক্ষায় তিন ও মানবিক বিভাগে তিনজন। ৫৯৯ জনের মধ্যে পাস করেছেন ৫৩০ জন।দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ৬৮ জনের মধ্যে পাস করেছেন ৬২ জন।