মৌলভীবাজারের ৩ সেরা বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতভাগ উত্তীর্ণ হয়েছে মৌলভীবাজার শহরের দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের পরীক্ষার্থীরা। পাসের হার বেড়েছে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের এবং জিপিএ-৫ বেড়েছে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের। দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল: দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের ৬১ জন পরীক্ষা দিয়েছিল। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৮ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে তিনজন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলো বিজ্ঞান বিভাগে নাবিলা আহমেদ, জেবা ফওজিয়াহ, জহুরা রহমান, নিশাত ফারজানা ইয়াসমিন, তাসপিয়া মোস্তফা, তন্বী দেব, জান্নাতুল শারমিন দিশা, সুমাইয়া নওশীন, মাহমুদ কবীর ইরফাত, মোফাজ্জল হোসেন, সৈয়দ একরামুল রাব্বী, মোস্তফা কামাল অর্নব, জিহাদ মুহিত চৌধুরী, মাহিম আহমদ চৌধুরী, আহমেদ শাহরিয়ার মাসুদ, মো. আল রাজী চৌধুরী, ইমরুল কায়েস ও আলী রাজা মো. আবু এবং ব্যবসায় শিক্ষা বিভাগে তাসনুভে মালিহা হিমি, ইয়াসফী চৌধুরী ও নাবিলা সুলতানা কোরেশী। বিদ্যালয়ের অধ্যক্ষ মায়া ওয়াহেদ প্রথম আলোকে বলেন, ‘এ বছর শতভাগ উত্তীর্ণের একটা লক্ষ্য ছিল। ফল তাই হয়েছে।’মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়: মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে ১১৮ জন পরীক্ষা দিয়েছিল। উত্তীর্ণ হয়েছে ১১৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। পাসের হার ৯৯ দশমিক ১৫ শতাংশ। প্রতিষ্ঠানটি সিলেট শিক্ষা বোর্ডে ১২তম স্থান পেয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীরা হলো তন্ময় বিশ্বাস, মুন্সি আবু আল মো. জিহাদ, আমজাদ আসেফ তরফদার, মো. রিফাত ত্বাকী, মো. তাজুল ইসলাম, মো. আদিল আহনাফ রাকিন, মুনেম শাহরিয়ার, সৈয়দ ফজলে রাব্বী, তাপস দত্ত, এ এস এম শাহরিয়ার, বিমান কৃষ্ণ দেব, মো. আবদুস শুকুর ইমরান, রাশেদুল হাসান, জুনায়েদ আহমদ জাকী, বাপ্পারাজ রায়, মো. সোহেল রানা, সাগর দত্ত, পার্থ সারথি দে, সাদাত ইরতিসাম, আবদুল্লাহ আল মনসুর, নাগিব আহমেদ খান, মো. ইমরান-ই-আলম খান, এ এম আরিফুল ইসলাম, মো. এবাদুর রহমান সানী, নাগিব আহমেদ, আসিফ ওয়াহিদ দুর্বার, মো. নেওয়াজ উদ্দিন, মানবিকে সুকান্ত নন্দী এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোস্তফা আমিনুর রহমান, অমিতাভ দেবরায়, প্রশান্ত দত্ত, সৌরভ পাল, অনুপ দেবনাথ ও নির্ঝর কান্তি পাল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘আমাদের পাসের হার বেড়েছে। তবে জিপিএ-৫ এবার কমেছে।’আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়: আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এবার ১৭১ জন পরীক্ষা দিয়েছিল। উত্তীর্ণ হয়েছে ১৬৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। পাসের হার ৯৬ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলো বিজ্ঞান বিভাগে সেঁজুতি ত্বিষা, তানজিনা তাবাসসুম হিরা, পারভীন আক্তার, নিপা রানী দাস, প্রিয়াংকা রায়, ছাবেরা শমসাদ, ইবতিদা হাসান, সাবরিনা আহমদ, তুলি দাশ, লুৎফুর নাহার নিলু, তৈয়বুন্নেছা নাজিফা, বর্ষা রানী দে, মৌসুমী দেব মৌ, সৈয়দা বুকারাতউল জান্নাত, ববি কর্মকার, রেজওয়ানা হাবিবা উপমা, প্রিয়াংকা পাল চৌধুরী, মায়িশা ফারহানা সাবা, সাদিয়া মাহজাবিন আন্নি, অতন্দ্রিলা পাল, মায়িশা ফারজানা চৌধুরী, আমিনা ইসলাম আইরিন, সাবিকুন নাহার ও অনামিকা মিত্র, মানবিকে মুনতাহা হাবিবা বুশরা, সুপ্রিয়া চৌধুরী, মরিয়ম জাহান মিতু এবং ব্যবসায় শিক্ষা বিভাগে সৈয়দা রায়হানা আক্তার, বিন্দু রানী বর্মণ, প্রমা রানী ঘোষ, রাফিয়াত রহমান, হালিমা বেগম, তৃণা দে, তাহমিনা আক্তার রুমা, সিক্তা দত্ত, ঊর্মি দে, তাহেরা পারভীন, রুম্পা দে, শর্মি রায় ও সৈয়দা মানতাহা ওয়ারিদা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের ফল গতবারের চেয়ে ভালো হয়েছে। জিপিএ-৫ বেড়েছে।’