মৌলিক গানের অ্যালবাম করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবসে বাজারে এসেছে সিঁথি সাহার অ্যালবাম গল্প পাতায়। এটি বাজারে এনেছে সংগীতা। কথা হলো সিঁথির সঙ্গে। আপনি তো রবীন্দ্রসংগীতের শিল্পী। আধুনিক গানের অ্যালবাম করলেন কেন?আমার প্রথম অ্যালবামটি রবীন্দ্রসংগীতের। নাম কিছু বলব বলে। ২০০০ সালে ওটা বের করেছিল সাউন্ডটেক। আমার শুরুটা কিন্তু রবীন্দ্রসংগীত দিয়ে। কুষ্টিয়ায় থাকার সময় অসংখ্য প্রতিযোগিতায় অংশ নিয়েছি। খুব উল্লেখযোগ্য হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রতিযোগিতায় প্রথম মান পাওয়া, জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার ও জাতীয় শিশু প্রতিযোগিতা পুরস্কার। এ পর্যন্ত প্রায় ১৫০টি পুরস্কার পেয়েছি। এর মধ্যে ১০০টি পুরস্কারই রবীন্দ্রসংগীতের জন্য। ছায়ানটে রবীন্দ্রসংগীতের কোর্স শেষ করেছি। পরে আমি আধুনিক গানের দিকে ঝুঁকে পড়ি। এখন আধুনিক গানই করছি।‘গল্প পাতায়’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।একেবারেই মৌলিক গান নিয়ে এটি আমার দ্বিতীয় একক অ্যালবাম। গানগুলোর সুর করেছেন কাজী হাবলু, কাজী আনান ও আফিয়া। আমি নিজে একটা গান লিখেছি। পুরোনো বাংলা গানের একটা ছোঁয়া পাবেন শ্রোতারা। তবে এই অ্যালবামে আমি সব ধরনের শ্রোতার পছন্দ হয়, এমন গানই করেছি। আর অ্যালবামটি কাজ শেষ করতে প্রায় দুই বছর সময় লেগেছে। সম্প্রতি গানের জন্য আপনি একটি পুরস্কার পেয়েছেন।হ্যাঁ, ‘চ্যানেল আই-সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড’। সেরা আধুনিক গানের শিল্পীর পুরস্কার পেয়েছি আমি। আনানের সঙ্গে আমার একটি দ্বৈত অ্যালবাম বেরিয়েছিল, নাম কল্পনা। ওই অ্যালবামের ‘বসে বসে তুমি এত ভাবছো কী’ গানটির জন্য এই পুরস্কার পেয়েছি। পড়াশোনার খবর কী?একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে স্নাতক করেছি। এরপর গান আর অ্যালবাম নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এবার স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হব।