মৌলের উ ৎ স সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের আশপাশের সবকিছুই তৈরি হয়েছে প্রায় শ খানেক মৌলিক পদার্থ দিয়ে। যে পদার্থ থেকে একটির বেশি পৃথক ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় না সেটি মৌলিক পদার্থ বা মৌল। তামা, দস্তা, সিসা, লোহা, সোনা, রুপা, পারদ, হাইড্রোজেন, অক্সিজেন প্রভৃতি হলো মৌল। মৌলিক পদার্থের সংযোগে অন্য যাবতীয় পদার্থের সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এসব মৌলের সৃষ্টি হলো কীভাবে বা এর উ ৎ সই বা কোথায়? বিজ্ঞানীরা মনে করেন, প্রায় এক হাজার ৫০০ কোটি বছর আগে এক মহাবিস্ফোরণের (বিগ-ব্যাং) মাধ্যমে উত্তপ্ত ও অসীম ঘনত্বের এক পুঞ্জীভূত অবস্থা থেকে আজকের এই মহাবিশ্ব (Universe) সৃষ্টির শুরু হয়েছে। মহাবিস্ফোরণের শুরুতে মাত্র মিনিট তিনেকের মধ্যে কিছু হালকা মৌল হাইড্রোজেন, হিলিয়াম ও সামান্য লিথিয়ামের সৃষ্টি হয়।প্রথমে সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন সৃষ্টি হয়। তারপর হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন মিলিত হয়ে সৃষ্টি হয় হিলিয়াম। আন্তনাক্ষত্রিক ধূলিকণা এবং মহাজাগতিক রশ্মির সংঘর্ষের ফলে বেরিলিয়াম ও বোরনের সৃষ্টি হয়। অতঃপর মহাবিশ্বের তাপমাত্রা কমে আসে, সংযোজন (ফিউশন) প্রক্রিয়ায় নতুন মৌল তৈরি হওয়ার মতো শক্তির অভাব দেখা দেয়। মৌল তৈরির প্রক্রিয়া থেমে যায়। পরবর্তী সময়ে ভারী মৌলগুলো নক্ষত্রের অভ্যন্তরে কেন্দ্রীণ বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়।মৌল উ ৎ পাদনের কারখানানক্ষত্রই হলো মৌল উ ৎ পাদনের কারখানা। আমাদের পরিচিত বেশির ভাগ পদার্থের জন্ম হয়েছে সেই কারখানায়। নক্ষত্র সৃষ্টির আদিতে বিশাল গ্যাসমণ্ডল বিস্তৃত অঞ্চলজুড়ে ছড়ানো-ছিটানো অবস্থায় ছিল। গ্যাসের সিংহভাগ ছিল হাইড্রোজেন, কিছু হিলিয়াম ও য ৎ সামান্য অন্যান্য গ্যাসের পরমাণু। মহাবিশ্বের তাপমাত্রাও ছিল যথেষ্ট কম। মহাকর্ষের নিয়ম অনুসারে আন্তনাক্ষত্রিক এই গ্যাসের সংকোচনের মধ্য দিয়ে নক্ষত্রের জন্ম শুরু হয়। প্রাথমিক পর্যায়ে এর ভেতরের তাপমাত্রা কম থাকে। মহাকর্ষজনিত সংকোচন বাড়ার সঙ্গে সঙ্গে ঘনত্ব বাড়তে থাকে। ফলে তাপমাত্রাও বাড়তে থাকে। কেন্দ্রের তাপমাত্রা যখন এক থেকে দেড় কোটি কেলভিন হয়, তখন শুরু হয় নিউক্লীয় সংযোজন প্রক্রিয়া (নিউক্লিয়ার ফিউশন)। হাইড্রোজেন অন্য হাইড্রোজেনের সঙ্গে মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং শক্তি উ ৎ পন্ন করে। যে মহাকর্ষীয় বল এত দিন নক্ষত্রের বহির্ভাগকে টেনে কেন্দ্রের দিকে নেওয়ার চেষ্টা করছিল, বিক্রিয়ায় উদ্ভূত শক্তি সে বলকে বাধা দেয় এবং নক্ষত্রগুলো রক্ষা করে। তাপমাত্রা আরও বাড়লে (প্রায় ১০ কোটি কেলভিন) হিলিয়ামের সঙ্গে হিলিয়ামের সংযোগে তৈরি হয় কার্বন। তবে নক্ষত্রের ভরের ওপর নির্ভর করে এই সংযোজন বিক্রিয়া কত দূর পর্যন্ত চলবে। কারণ, নক্ষত্রের ভর যত বেশি হবে, এর কেন্দ্রের তাপমাত্রা তত বাড়বে। পরে আরও উচ্চ তাপমাত্রায় নিয়ন, ম্যাগনেশিয়াম ইত্যাদি মৌলের জন্ম হয়। এভাবে উচ্চ ভরসম্পন্ন কোনো নক্ষত্রের অভ্যন্তরে লোহা তৈরি হলে কেন্দ্রের সংযোজন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। কারণ, এর পরবর্তী বিক্রিয়াগুলো তাপশোষী হওয়ায় শক্তির উ ৎ পাদন তো হয়ই না, বরং ঘাটতি দেখা দেয়। পর্যাপ্ত তাপশক্তির অভাবে সংযোজন প্রক্রিয়া আর চলতে পারে না। ফলে লোহার চেয়ে ভারী মৌল আর তৈরি হতে পারে না। কিন্তু বাস্তবে আমরা এর চেয়েও ভারী মৌল - তামা, দস্তা, প্ল্যাটিনাম, সোনা, রুপা, পারদ, পোলেনিয়াম, রেডিয়াম ইত্যাদি দেখতে পাই। লোহার চেয়ে ভারী মৌলনক্ষত্রের কেন্দ্রের নিউক্লীয় বিক্রিয়া বন্ধ হওয়ায় মহাকর্ষের আকর্ষণ বলকে সামাল দিচ্ছিল যে বহির্মুখী চাপ, তা বন্ধ হয়ে যায়। কেন্দ্রটি সংকুচিত হতে থাকে। মহাকর্ষের প্রবল আকর্ষণকে আর সামাল দিতে পারে না। ফলে নক্ষত্রটি এর অধিকাংশ ভর নিয়ে কেন্দ্রে চুপসে যায় এবং ভয়ংকর একটা বিস্ফোরণে মাধ্যমে অবশিষ্ট বাইরের গ্যাসীয় অংশ মহাশূন্যে প্রবল বেগে নিষ্ক্রান্ত হয়। এই বিস্ফোরণকেই বলে সুপারনোভা বিস্ফোরণ। সব নক্ষত্রই কিন্তু সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে জীবনের ইতি টানে না। নক্ষত্রের পরিণতি নির্ভর করে এর ভরের ওপর। বিস্ফোরণে প্রচণ্ড তাপশক্তির উদ্ভব হয়। এই অত্যুচ্চ তাপে কয়েক ধরনের কেন্দ্রীণ বিক্রিয়া ঘটতে পারে। যার ফলে খুব অল্প সময়ে লোহার চেয়ে অধিকতর ভারী মৌলগুলো সৃষ্টি হতে পারে। সুপারনোভা বিস্ফোরণের ফলে সৃষ্ট এসব মৌল ও নক্ষত্রের ভেতরের যাবতীয় মৌল মহাজাগতিক গ্যাসে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। পরবর্তী সময়ে এসব মহাজাগতিক গ্যাস থেকে সৃষ্টি হয় নতুন নক্ষত্র। কোথাও বা জন্ম হয় নতুন সৌরজগতের। এ হলো নক্ষত্রের দ্বিতীয় প্রজন্ম। একইভাবে সেটি আবার বিস্ফোরিত হয়ে আরও কিছু ভারী মৌল তৈরি করে। পৃথিবীতে আজ আমরা যেসব পদার্থ দেখতে পাই এবং আমাদের দেহ গঠিত হয়েছে যেসব উপাদান দিয়ে, এর সবকিছুর জন্য কোনো না কোনো নক্ষত্রই দায়ী। বলা যায় আমরা সবাই নক্ষত্রেরই সন্তবন! লেখক: সহকারী অধ্যাপকপদার্থবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়