মৌসুমব্যাপী পথনাটক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের চার দশক পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে শীত মৌসুমব্যাপী পথনাটক উৎসব। বাংলাদেশ পথনাটক পরিষদ এই উৎসবের আয়োজন করেছে। সোহরাওয়ার্দী উদ্যানের পথনাটক অঙ্গনে উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সভাপতিত্ব করেন মান্নান হীরা। আলোচনা করেন, গোলাম কুদ্দুস, হাসান আরিফ প্রমুখ।উৎসব আগামী পয়লা বৈশাখ পর্যন্ত চলবে। প্রতি শুক্রবার বিকেল চারটা থেকে এখানে ছয় থেকে আটটি পথনাটক পরিবেশিত হবে। এবারের উৎসবের নাটকগুলোর মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ছাড়াও ঢাকাকে অখণ্ডিত রাখার দাবি জানানো হচ্ছে বলে জানান আয়োজকেরা।