ম্যা চে র আ গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের অনুপ্রেরণাশক্তি-সামর্থ্য-অভিজ্ঞতায় জিম্বাবুয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে অস্ট্রেলিয়া। দুদলের ২৭টি ম্যাচের মাত্র একটিতেই জিতেছে জিম্বাবুয়ে। কিন্তু আজ যখন আবার মুখোমুখি হবে দুই দল, জিম্বাবুয়ের অনুপ্রেরণা হবে ওই জয়টিই। যেটি এসেছিল দলটির আন্তর্জাতিক ক্রিকেট এবং বিশ্বকাপে অভিষেক ম্যাচেই। ১৯৮৩ বিশ্বকাপে ট্রেন্টব্রিজে ‘নবাগত’ জিম্বাবুয়ে ১৩ রানে হারিয়ে দিয়েছিল শক্তিশালী অস্ট্রেলিয়াকে। ডানকান ফ্লেচারের (৬৯*) ফিফটির সুবাদে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে তুলেছিল ২৩৯ রান। রান তাড়া করতে নেমে ওপেনার কেপলার ওয়েসেলসের ৭৬ রানের পরও অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২২৬ রানে। শুধু ওয়ানডেতেই নয়, টি-টোয়েন্টি অভিষেকেও জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। কাকতালীয় ব্যাপার সে ম্যাচটিও ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অভিষেক ম্যাচ (২০০৭)।কেনিয়ার লজ্জাএই কি সেই কেনিয়া, যারা ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল? অবাক হওয়ার কিছুই নেই, ওই দলটাই এবার একটা নতুন রেকর্ড গড়ল। রেকর্ডটি গর্বের নয়, লজ্জার। কাল চেন্নাইয়ে নিউজিল্যান্ডের কাছে হারল ১০ উইকেটে। বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন ইনিংস ৬৯ রানে গুটিয়ে গেছে কেনিয়া। অবশ্য বিশ্বকাপের ইতিহাসে এটা পঞ্চম সর্বনিম্ন রান। এই রান টপকাতে একেবারেই সময় নেয়নি নিউজিল্যান্ড। মাত্র ৮ ওভারেই মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম জয়ে পৌঁছে দেন কিউইদের। তবে সবচেয়ে কম ওভারে জেতার রেকর্ড শ্রীলঙ্কার। ২০০১ সালে কলম্বোতে জিম্বাবুয়ে অলআউট হয়েছিল ৩৯ রানে, আর লক্ষ্যটা ৪.২ ওভারেই টপকে গিয়েছিল স্বাগতিক দল। ওয়েবসাইট।