ম্যা চে র আ গে
একবারইবিশ্বকাপে সর্বনিম্ন দলীয় স্কোর ৩৬ই বলুন, কিংবা সবচেয়ে কম ৭৩ রানের ম্যাচের কথা—দুটিই এসেছিল বিশ্বকাপে শ্রীলঙ্কা-কানাডা ম্যাচে। ২০০৩ বিশ্বকাপে এটিই ছিল দুই দলের প্রথম সাক্ষাৎ। বিশ্বকাপে হাম্বানটোটায় আজ আবার মুখোমুখি হওয়ার আগে নিশ্চয়ই আট বছর আগের স্মৃতি ভুলে যেতে চাইবে কানাডা। কারণ সেই ম্যাচে করা সর্বনিম্ন স্কোরের লজ্জা যে আজও বয়ে বেড়াতে হচ্ছে তাদের। সে ম্যাচে তাদের ছয় ব্যাটসম্যান রানের দেখাই পাননি। পরে ব্যাট করতে এসে ২৮ বল খেলেই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা। আজ বিশ্বকাপের নিউজিল্যান্ড-কেনিয়া ম্যাচটিও দল দুটির দ্বিতীয় সাক্ষাৎ। প্রথমবার তারা মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে। না, সে ম্যাচে কানাডার মত বড় লজ্জা কেনিয়াকে পেতে হয়নি, তবে তারাও ভুলে যেতে চাইবে সে ম্যাচের স্মৃতি। চার ফিফটির সুবাদে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে তুলেছিল ৩৩১ রান। কেনিয়া ৪৯.২ ওভারে অলআউট হয়ে গিয়েছিল ১৮৩ রানে।