ম্যাকিং দ্য কনস্টিটিউশন অব বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যারিস্টার মো. আব্দুল হালিম। প্রকাশক: সিসিবি বুক সেন্টার, প্রকাশ: নভেম্বর ২০১০, মূল্য: ২৩০ টাকা ।বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়াসহ ১৯৭২ সালের মূল সংবিধানের আলোচনা নিয়ে বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে পাঁচটি অধ্যায় সংযোজিত হয়েছে: ১. সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার ওপর সমালোচনামূলক একটি অধ্যায়, ২. বাংলাদেশের ১৯৭২ সালের মূল সংবিধান—পূর্ব দলিলসমূহ যেমন স্বাধীনতার ঘোষণাপত্র, অন্তর্বর্তীকালীন সংবিধান আদেশ, বাংলাদেশ গণপরিষদ আদেশ ইত্যাদি, ৩. সংবিধান প্রণয়ন কমিটির রিপোর্ট (ভিন্নমতামতসহ), ৪. ১৯৭২ সালের খসড়া সংবিধান এবং ৫. ১৯৭২ সালের মূল সংবিধান। ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রতিবেদন এবং সংবিধানের খসড়া দলিল দুটি প্রায় বিলুপ্ত। সেই দৃষ্টিকোণ থেকে বইটি অভিনবত্ব এবং কৃতিত্বের দাবি রাখে। তা ছাড়া ১৯৭২ সালের মূল সংবিধান সচরাচর কোথাও পাওয়া যায় না। মূল সংবিধান সংযোজন করাতে বইটি অবশ্যই সাধারণ ছাত্রছাত্রীসহ গবেষণাধর্মী কাজে অনেক গুরুত্ব বয়ে আনবে। পঞ্চম সংশোধনী রায়ের আলোকে বর্তমান সরকার কর্তৃক সংবিধান পুনর্মুদ্রণসহ ১৯৭২ সালের মূল সংবিধানের চেতনায় প্রত্যাবর্তনের পরিপ্রেক্ষিতে অসাধারণ গুরুত্ব বহন করে বইটি।