ম্যাজিস্ট্রেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)প্রশ্ন: আমি ইমরান খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আমি পড়াশোনা শেষ করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে চাই। আমার বাসা পাবনায়, আমি পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে ভর্তি হয়েছি। বিজ্ঞান বিষয়ে পড়াশোনার পরও আমি একটু আলাদাভাবে নিজেকে গড়তে চাই। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়া আমার সারা জীবনের স্বপ্ন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য এখন থেকে কী ধরনের পদক্ষেপ নিতে হবে এবং কীভাবে অগ্রসর হতে হবে?চৌধুরী ইমরান খানরাজশাহী বিশ্ববিদ্যালয়।পরামর্শ: একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে হলে আপনাকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যা পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা পরিচালিত হয়ে থাকে। আর এর জন্য অবশ্যই যেকোনো বিষয়ে অনার্স পাস থাকতে হবে। বিসিএস পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ের ওপর প্রশ্ন করা হয়। আপনি এখন থেকেই এসব বিষয়ের ওপর প্রস্তুতি নিতে পারেন। সাধারণত বাংলা, ইংরেজি এবং গণিত—এই তিনটি বিষয়ের প্রশ্ন হাইস্কুল লেভেল থেকে করা হয়, যা আপনি এখন থেকেই চর্চা করতে পারেন। বাংলা ও ইংরেজি গ্রামারের ওপর ভালো জ্ঞান থাকতে হবে। এ ছাড়া আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটছে (বাংলাদেশ ও আন্তর্জাতিক) তা আপনি এখন থেকেই চর্চা করতে পারেন। এর জন্য সংবাদপত্র, ম্যাগাজিন, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারনেট প্রভৃতি মাধ্যম ব্যবহার করা যায়। এ ছাড়া বাজারে বিভিন্ন ধরনের গাইড রয়েছে, যার মাধ্যমেও আপনি উপকৃত হতে পারেন। আপনার সুন্দর ভবিষ্য ৎ কামনা করছি। পরামর্শ দিয়েছেন এ কে এম মামুনুর রশিদ, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, কুমিল্লা ক্যান্টনমেন্ট, কুমিল্লা।