ম্যাডোনা দুর্ঘটনায় আহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গার্ল গন ওয়াইল্ড’ গানের মিউজিক ভিডিওর মহড়ার সময় আহত হয়েছেন ‘পপ কুইন’ ম্যাডোনা। এ দুর্ঘটনায় ঠোঁট কেটে গেছে তাঁর, আঘাতের কারণে শরীরের বিভিন্ন স্থানে কালশীরেও পড়েছে। নিজের নতুন গান গার্ল গন ওয়াইল্ডের প্রোমো তৈরির কাজ শুরু করেছেন ৫৩ বছর বয়সী এই গায়িকা। এ জন্য নিয়মিত মহড়া দিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই এক মহড়া চলাকালে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি। ঘটনার পরপরই ফেসবুকে নিজের কেটে ও ফুলে যাওয়া ঠোঁটের ছবি পোস্ট করেছেন ম্যাডোনা। শরীরের বিভিন্ন স্থানে কালশীরে পড়া ছবিও পোস্ট করেছেন। ছবির পাশাপাশি ফেসবুকে বার্তাও দিয়েছেন ম্যাডোনা। সেখানে তিনি লিখেছেন, ‘গার্ল গন ওয়াইল্ড গানের মিউজিক ভিডিওর মহড়া দিতে গিয়ে ঠোঁট কেটে ফেলেছি। শরীরের বেশ কয়েকটি স্থানে কালশীরেও পড়েছে।’