ম্যাডোনার ভাই ঘরহীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিশ্বাস্য হলেও সত্যি, মার্কিন শিল্পী ম্যাডোনার ভাইয়ের এখন কোনো চালচুলো নেই! চাকরি হারানোর পর ম্যাডোনার বড় ভাই অ্যান্থনি সিকোনে এখন মিশিগানের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। পেট চালানোর জন্য টোকান রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত বোতল। অ্যান্থনি জানান, প্রায় এক বছর ধরে এমন অবস্থা তাঁর। চাকরি করতেন মিশিগানের সাটনস বেতে বাবার ওয়াইন তৈরির কারখানায়। কিন্তু সেখানে চাকরি হারানোর পরই চরম বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে এই ৫৫ বছর বয়সীকে। শুধু তা-ই নয়, চাকরি হারানোর পর আত্মীয়-স্বজন এমনকি ম্যাডোনাও মুখ ফিরিয়ে নিয়েছেন তাঁর ওপর থেকে। ‘অনেকেই প্রশ্ন করেন, আপনার বোন ধনী, আপনার এমন বেহাল দশা কেন? এর উত্তর তো আমি দিতে পারি না।’ বলছিলেন অ্যান্থনি। আইএএনএস।