ম্যান বুকার পেলেন ফিলিপ রথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারের জন্য এবার যুক্তরাষ্ট্রের কথাসাহিত্যিক ফিলিপ রথের নাম ঘোষণা করা হয়েছে। খবর বিবিসি অনলাইন।আজ বুধবার অস্ট্রেলিয়ায় সিডনি লেখক উৎসবে এক সংবাদ সম্মেলনে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারের জন্য ফিলিপ রথের নাম ঘোষণা করা হয়।আগামী ২৮ জুন লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিপ রথের হাতে এই পুরস্কার হিসেবে ৬০ হাজার পাউন্ড তুলে দেওয়া হবে বলে জানা গেছে।৭৮ বছর বয়সী ফিলিপ রথ বলেন, ‘আমার জন্য এটা খুবই সম্মানের একটি বিষয়। আর এই পুরস্কার পাওয়ায় আমি বেশ আনন্দিত। আমি আশা করি, এ পুরস্কার সারা বিশ্বের পাঠকদের কাছে আমাকে পরিচয় করিয়ে দেবে। বিশেষ করে যারা আমার কাজ সম্পর্কে এখনো জানেন না।’ফিলিপ রথ ১৯৯৭ সালে আমেরিকান প্যাস্টোরাল নামে একটি উপন্যাসের জন্য পুলিৎজার পুরস্কার লাভ করেছিলেন। মাত্র ২৬ বছর বয়সে গুডবাই, কলম্বাস নামে তাঁর প্রথম বই প্রকাশিত হয়।২০০৫ সালে চালু করা ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার প্রতি দুই বছর পর পর প্রদান করা হয়। ২০০৫ সালে এই পুরস্কার পেয়েছিলেন ইসমাইল কাদারে, ২০০৭ সালে চিনুয়া আচেবে এবং ২০০৯ সালে এই পুরস্কার পেয়েছিলেন এলিস মুনরো।ফিলিপ রথের সঙ্গে এ বছর এই পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের তালিকায় ছিলেন ফিলিপ পুলম্যান, রোহিনতন মিস্ত্রি ও ব্রিটিশ লেখক জন লি ক্যারি। তবে গত মার্চ মাসে জন লি কেরি মনোনয়ন তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন বলে জানা গেছে।