ম্যানইউকে হারিয়ে শীর্ষে চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে এখন চেলসি। আজ শনিবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ২-১ গোলে চেলসি হারায় ম্যানচেস্টার ইউনাইটেডকে। ৩৩টি করে ম্যাচ খেলে ফেলা চেলসির পয়েন্ট ৭৪ আর ম্যানইউর ৭২।আজকের ম্যাচের আগে ৭২ পয়েন্ট নিয়ে ম্যানইউ শীর্ষে, মাত্র এক পয়েন্ট পিছিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল আনচেলত্তির দল। কিন্তু আজ এই ব্যবধান ঘুচিয়ে দুই পয়েন্টে এগিয়ে শীর্ষে চেলসি।