ম্যালেরিয়ার নকল ওষুধে লাখ লাখ জীবন ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল ও নিম্নমানের ম্যালেরিয়া-নাশক ওষুধের সর্বগ্রাসী বিস্তারে এ রোগ নিয়ন্ত্রণের উদ্যোগ হুমকির মুখে পড়েছে। একই কারণে আফ্রিকার লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।বিশেষজ্ঞরা বলছেন, এই নকল ওষুধ ম্যালেরিয়া আক্রান্ত রোগীর ক্ষতির কারণ এবং শরীরে ওষুধের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। ম্যালেরিয়া-সংক্রান্ত সাময়িকীতে প্রকাশিত ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নে এক গবেষণায় এসব কথা বলা হয়েছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে। গবেষকেরা ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আফ্রিকার ১১টি দেশে বিক্রি হয়েছে এমন নকল ও নিম্নমানের ম্যালেরিয়া-নাশক ওষুধ পরীক্ষা করেছেন। গবেষণায় দেখা গেছে, এই নকল ও নিম্নমানের ওষুধ প্রাথমিক অবস্থা ম্যালেরিয়ার লক্ষণ দূর করলেও এতে রোগ পুরোপুরি ভালো হয় না।এর পরিপ্রেক্ষিতে গবেষণা দলের প্রধান পল নিউটন সতর্ক করে বলেছেন, ‘এটা প্রতিরোধে ব্যর্থ হলে, বিশেষ করে করে গর্ভবতী নারী ও শিশুসহ কয়েক লাখ মানুষের মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়বে।’ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বিশ্বে প্রতিবছর প্রায় আট লাখ মানুষের মারা যায়। চীনে এ রোগের নকল ও নিম্নমানের ওষুধ তৈরি হয়।