ম্যাসাচুসেটসে পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) গতকাল বৃহস্পতিবার এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কেমব্রিজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা জানা যায়নি। গতকাল রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি জরুরি নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৩২ নম্বর ভবনের কাছে গুলির শব্দ শুনতে পাওয়া গেছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। তদন্তকাজ চলছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভবনের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে।এ ঘটনায় ক্যাম্পাসে সতর্কতা জারি করেছে পুলিশ।