মৎস্য অধিদপ্তরের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনদ জাল করে ইউরোপে সামুদ্রিক মৎস্য রপ্তানি করার অভিযোগে মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোতাহার হোসেন ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার হাবিবুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।‘বিডি সি ফুডসের রপ্তানি সনদ জালিয়াতি: লাইসেন্স বাতিল করেও চার দিনে প্রত্যাহার’ এই শিরোনামে আজ রোববার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ পরিপ্রেক্ষিতে মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশ অনুসারে যুগ্ম সচিব শামসুল কিবরিয়া তাৎক্ষণিক তদন্ত শেষে এ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। কারখানাটির মৎস্য প্রক্রিয়াকরণ কার্যক্রম এবং রপ্তানি লাইসেন্স বাতিল করা হয়েছে।