মৎস্যজীবীদের জন্য ডিজিটাল টেলিকম সিস্টেম চালুর লক্ষ্যে এয়ারটেলের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্র উপকূলের মত্স্যজীবীদের জন্য ডিজিটাল টেলিকম সিস্টেম সুবিধা দেওয়ার লক্ষ্যে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড কেয়ার বাংলাদেশ, অক্সফাম, ক্যাম্পেইন ফর সাস্টেইনেবল রুরাল লাইভলিহুড (সিএসআরএল) ও সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ (সিজিসি)—এই চার প্রতিষ্ঠানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রযুক্তির ফলে বাংলাদেশের মত্স্যজীবী সম্প্রদায় সাগরে আরও নিরাপদভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে।আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এয়ারটেলের বনানীর প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস টবিট, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নিক সাউদার্ন, অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গ্যারেথ প্রাইস জোনস এবং সিজিসির এক্সিকিউটিভ ডিরেক্টর আহসান উদ্দীন আহমেদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে সমুদ্রে মত্স্যজীবী সম্প্রদায়ের জীবনের ঝুঁকি কমানো। সমুদ্রে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের ফলে গত কয়েক বছরে মত্স্যজীবী সম্প্রদায় বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। মাছ ধরার মৌসুমে মত্স্যজীবী সম্প্রদায়ের এটা জানা অত্যন্ত জরুরি যে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে কি না। যেকোনো অগ্রিম সতর্কতা গভীর সমুদ্রে মাছ ধরতে থাকা জেলেদের জীবনের ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয়।এয়ারটেল তাদের নবনির্মিত টাওয়ারের মাধ্যমে প্রতিটি মাছ ধরার ট্রলারে সংরক্ষিত ডিজিটাল টেলিকম যন্ত্রে অগ্রিম সতর্কতা পৌঁছে দেবে, যা জেলেরা সহজেই জানতে পারবেন।সিএসআরএলের সহায়তায় সিজিসি নিয়মিত সমুদ্রের প্রাকৃতিক অবস্থা যাচাই করবে এবং কোনো সম্ভাব্য দুর্ঘটনার ৪৮ ঘণ্টা আগে তথ্য দিতে সক্ষম হবে। সিজিসি কর্তৃক গৃহীত তথ্য এয়ারটেল ল্যাবে পৌঁছে দেওয়া হবে। যেখান থেকে মত্স্যজীবী সম্প্রদায়কে অগ্রিম সতর্কতা পৌঁছে দেওয়া হবে। কোনো দুর্ঘটনা ঘটে গেলে এয়ারটেল তত্ক্ষণাত্ দুর্ঘটনায় পতিত ট্রলারের অবস্থান বাংলাদেশ নৌবাহিনী বা কোস্ট গার্ডকে জানিয়ে দেবে। এ ধরনের প্রয়াস সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্ব্বপূর্ণ পদক্ষেপ।এয়ারটেলের সিইও ক্রিস টবিট বলেন, ‘মত্স্যজীবী ভাইদের সুরক্ষিত জীবিকা নির্বাহ নিশ্চিত করতে এয়ারটেলের জন্য এটি অনেক বড় একটি সুযোগ এবং এর ফলে সমগ্র জাতির উপকার হবে। মত্স্যশিল্প বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মত্স্যজীবী ভাইদের জন্য নিরাপদ জীবিকা নির্বাহ নিশ্চিত করা আমাদের ব্র্যান্ডের মূল বক্তব্য, “ভালোবাসার টানে, পাশে আনে”—এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’কেয়ার বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর নিক সাউদার্ন বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের ফলে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আর এই প্রয়াস বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য ব্যাপকভাবে সক্ষম করবে। এই প্রয়াসের সফলতার ওপর ভিত্তি করে কেয়ার বিশ্বের অন্যান্য দেশেও এই ধরনের প্রয়াস চালু করবে।’অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গ্যারেথ প্রাইস জোনস বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধাগুলো বাংলাদেশের বঞ্চিত জনগণের জন্য আরও ব্যাপকভাবে ব্যবহার করা প্রয়োজন। এর মাধ্যমেই সুদূরপ্রসারী উন্নয়ন সম্ভব।সিজিসির এক্সিকিউটভ ডিরেক্টর আহসান উদ্দীন আহমেদ, এ ধরনের উন্নত প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের দুস্থ জনগণের জীবিকার উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এয়ারটেলের চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার, হেড অব মার্কেটিং নোমান ফখর, ভেসেল ট্র্যাকিং সিস্টেম প্রজেক্টের লিডার কাজী আবু সাঈদ, হেড অব রেভিনিউ প্ল্যানিং মাহবুব হোসেন, সিএসআরএলের স্টিয়ারিং কমিটির সদস্য শিরিন আক্তার ও শারমিন নিলোর্মি, মেম্বার সেক্রেটারি জিয়াউল হক এবং কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম ডেভেলপমেন্ট ডিরেক্টর সেলিম রেজা।