ময়মনসিংহ জিলা স্কুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ জিলা স্কুল, বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। স্থাপিত ১৮৫৩ সালে। তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে শুধু তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীতে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাসহ খেলাধুলা ও বিনোদনের যাবতীয় সুযোগ-সুবিধা এখানে বিদ্যমান। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পোশাক হলো: ফুলহাতা সাদা শার্ট, খাকি প্যান্ট, সাদা মোজা ও জুতা এবং নেভি ব্লু সোয়েটার। পিএসসি, জেএসসি ও এসএসসিতে পাসের হার আশানুরূপ। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও স্কুলটির ভূমিকা প্রশংসনীয়।