ময়মনসিংহ সিটি করপোরেশন হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। খবর ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যাশনাল ইমপ্লিমেনটেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন রিঅরগানাইজেশনের (নিকার) আগামী বৈঠকেই এ প্রস্তাবটি পাস হবে।’ এ ঘোষণার ফলে ময়মনসিংহ হবে দেশের দ্বাদশ সিটি করপোরেশন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ঢাকা সিটি করপোরেশনকে (উত্তর ও দক্ষিণ) ভাগ করে দুটি সিটি করপোরেশনে রূপান্তরের পাশাপাশি নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করে।