প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা আজ বৃহস্পতিবার ময়মনসিংহে তাঁদের তদন্ত কাজ শুরু করেছেন। এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় তাঁরা ময়মনসিংহ সার্কিট হাউসে মুক্তিযোদ্ধা পরিবার, সুশীল সমাজ, ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সদস্য ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ময়মনসিংহ সদর আসনের সাংসদ অধ্যক্ষ মতিউর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।তদন্ত দল আজ বৃহস্পতিবার সারা দিন ময়মনসিংহের বিভিন্ন স্থানে তদন্তকাজ শেষে বিকেল সাড়ে পাঁচটায় সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করবে বলে আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য জেহাদ আল মালুম জানান।